পোস্টগুলি

যেমন-তেমন

ছবি
যেমন-তেমন ============ মোঃ রহমত আলী ============ আর ফিরে যাওয়া সম্ভব নয়, ঐ সন্ধ্যা ভুলে যাবার,কিছু নাই করবার। উদিত সূর্য রোজ ডুবে আবার, মেঘে ঢাকা চন্দ্র দেখা দেয় বারবার। অন্তরে প্রেমের প্রদীপ নিভিয়ে রাখি, তবু জ্বলে ওঠে ক্ষণে মনে আমার। আমি সুখের সন্ধানে আজও দুঃখের নতুন খবর পাই। কতগুলো কান্নার শব্দ হয় না, কিছু সুখ গোপন রাখা যায় না। মন পাখি বন্দি খাঁচায় দিবানিশি,  উড়তে চায় সাদা মেঘের মতো আসমানে। আর ফিরে পাওয়া যাবে না, হারানো অতীতের বাল্য বয়স। এ এক জমানো গোপন সুখ, বদলায় কত শত মুখের রূপ। জীবনের ছন্দে পতনের পতন, শাস্তি মাথা নিচু -পা উচু যেমন-তেমন। উজ্জ্বল চাঁদ চলতো সাথে সাথে সাথ, আজ আর রূপকথার গল্পে-গল্পে, কাটে নাতো বৃদ্ধ ঘুমের রাত। ঐ গোধূলি লগন গুলো,ধরা ছোঁয়ার উর্ধে চলে গেছে হায় জনমের তরে, এখন অন্ধ চোখ অন্ধকারে পূর্ণিমা গোনে।  ০৯.০৯.২০২৩

অথচ-অচল

ছবি
অথচ-অচল ============ মোঃ রহমত আলী ============ বিশ্বাস করেছেন -কি ঠকেছেন, মিথ্যা বলছেন -তো জিতেছেন, বিশ্বাস করা ছাড়া উপায় আছে কি ? সুযোগ দিয়েছেন -কি মরেছেন, স্বার্থ ফুরালেই -তো অপ্রয়োজনীয়, উপকারের পরিনাম পেয়েছেন কি ? সাবধান চিটারের -কি বিবেক-জ্ঞান, ধরা খেয়েছেন -তো আহাম্মক বনেছেন, প্রতারিত না হলে প্রতারক চেনা যায় কি ? সত্য বলেছেন -কি মিথ্যার রূপ দেখেছেন, মিথ্যাবাদীর প্রমাণে -তো অন্ধ সত্য অচল যে-যেমন সে-তেমন এটাই স্বাভাবিক ! ঠকেছেন তাহলে বলুন -কি হয়েছে, বাটপার বেটা -তো নিজের বাপের ও নয়, একবার চিনে তোকে সালাম বারেবার। নীতি দেখিয়েছেন -কি অর্থনীতি বোঝেন, সৎ নীতিবান কোথায় সব -তো নিখোঁজ, তারপর অ চেষ্টায় বেঁচে চল-চলাচল ॥ ০৬.০৯.২০২৩

ঘাঁশফুল'

ছবি
🌿ঘাঁশফুল🌿 ============= মোঃরহমতআলী ============= আমি এক ঘাঁশফুল, দুঃখ কে জয় করেছি  কষ্টকে সর্বদাই বন্ধু ভেবেছি, চোখের জ্বলকে সারাব  বানিয়ে পাণ করেছি।  প্রিয়তমার ছলোনাকে সত্য ভালোবাসা ভাবি তাই।  আমি আশার প্রদীপ নীভায়ে দিয়ে, নিরাশার অন্ধকারে  বসত করি-আমি জীবনের  শতক হতাশা কে আশাবাদী  চিরাগ বানায়ে রেখেছি।  আমি ভালোবাসার হাজারো  হাজার বেদনা কে হৃদয়  কোনে দাফনায়ে দিয়াছি। আমি এক ঘাঁশফুল,  আমার জন্ম হওয়াটাই ভুল  সবারই পদতলে আমায়  সু'স্বাগতম মিলে, হাজারো সু'সুন্দর ফুলের মাঝে, কি আর মূল্য আমার বলো। পদ্মফুলের মূল্য আছে, গদ্য লিখে কবি রাখে।  আমি এক ঘাঁশফুল আমার  তবে কি কোনও মূল্যায়ন আছে। আমি সারাকাল'ই  অবহেলিত পদতলেই সহি মৰ্যাদা পাই,তবু আমি ঘাঁশফুল  হয়েই ধন্য-আমা প্রিয়ার  ছলোনা প্রয়াসেই মগন্য ।  =====২৭০২২০১৮=====