পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যেমন-তেমন

ছবি
যেমন-তেমন ============ মোঃ রহমত আলী ============ আর ফিরে যাওয়া সম্ভব নয়, ঐ সন্ধ্যা ভুলে যাবার,কিছু নাই করবার। উদিত সূর্য রোজ ডুবে আবার, মেঘে ঢাকা চন্দ্র দেখা দেয় বারবার। অন্তরে প্রেমের প্রদীপ নিভিয়ে রাখি, তবু জ্বলে ওঠে ক্ষণে মনে আমার। আমি সুখের সন্ধানে আজও দুঃখের নতুন খবর পাই। কতগুলো কান্নার শব্দ হয় না, কিছু সুখ গোপন রাখা যায় না। মন পাখি বন্দি খাঁচায় দিবানিশি,  উড়তে চায় সাদা মেঘের মতো আসমানে। আর ফিরে পাওয়া যাবে না, হারানো অতীতের বাল্য বয়স। এ এক জমানো গোপন সুখ, বদলায় কত শত মুখের রূপ। জীবনের ছন্দে পতনের পতন, শাস্তি মাথা নিচু -পা উচু যেমন-তেমন। উজ্জ্বল চাঁদ চলতো সাথে সাথে সাথ, আজ আর রূপকথার গল্পে-গল্পে, কাটে নাতো বৃদ্ধ ঘুমের রাত। ঐ গোধূলি লগন গুলো,ধরা ছোঁয়ার উর্ধে চলে গেছে হায় জনমের তরে, এখন অন্ধ চোখ অন্ধকারে পূর্ণিমা গোনে।  ০৯.০৯.২০২৩

অথচ-অচল

ছবি
অথচ-অচল ============ মোঃ রহমত আলী ============ বিশ্বাস করেছেন -কি ঠকেছেন, মিথ্যা বলছেন -তো জিতেছেন, বিশ্বাস করা ছাড়া উপায় আছে কি ? সুযোগ দিয়েছেন -কি মরেছেন, স্বার্থ ফুরালেই -তো অপ্রয়োজনীয়, উপকারের পরিনাম পেয়েছেন কি ? সাবধান চিটারের -কি বিবেক-জ্ঞান, ধরা খেয়েছেন -তো আহাম্মক বনেছেন, প্রতারিত না হলে প্রতারক চেনা যায় কি ? সত্য বলেছেন -কি মিথ্যার রূপ দেখেছেন, মিথ্যাবাদীর প্রমাণে -তো অন্ধ সত্য অচল যে-যেমন সে-তেমন এটাই স্বাভাবিক ! ঠকেছেন তাহলে বলুন -কি হয়েছে, বাটপার বেটা -তো নিজের বাপের ও নয়, একবার চিনে তোকে সালাম বারেবার। নীতি দেখিয়েছেন -কি অর্থনীতি বোঝেন, সৎ নীতিবান কোথায় সব -তো নিখোঁজ, তারপর অ চেষ্টায় বেঁচে চল-চলাচল ॥ ০৬.০৯.২০২৩